প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারায় আসছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী রাজশাহী ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ৩, ৪, ৫ ও ৬ বীরকে জাতীয় পতাকা প্রদান করবেন। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সসহ জেলা ও মহানগরীতে অন্তত ৭৫টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিকালে বাগমারায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
এ উপলক্ষে বুধবার দুপুরে বাগমারা উপজেলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর বাগমারা তথা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
