আজ সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
সাবেক বিএনপি নেতা অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বিকাল ৬টায় মরহুমের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে নিজ বাড়ীতে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমখানায় খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়াখাল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোবাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনি নিহত হন।