রোকেয়া হলের সাবেক প্রিন্সিপাল হাউস টিউটর, গল্প লেখক ও প্রবন্ধকার শাহেদা জাফর (শাহেদা খানম চৌধুরী) গতমাসে কলকাতায় আসার পর মারাত্মক স্ট্রোকে ও পরে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। কলকাতার এ্যাপোলো হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন আছেন। দীর্ঘকালীন উন্নত চিকিত্সার মাধ্যমে তার অনেকখানি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
তাঁর অব্যাহত সুচিকিত্সার জন্য যে বিপুল অংকের অর্থের প্রয়োজন তার ব্যবস্থা করা তার শিক্ষক পরিবারের পক্ষে সম্ভবপর নয়। এ কারণে তার প্রতি সহায়তার হাত বাড়াতে তাঁর প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। সহায়তার অর্থ/চেক ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় সঞ্চয়ী হিসাব নং ৩৪২৬৪৩৬৪-এ জমা দিতে অনুরোধ জানানো হচ্ছে। ব্যাংক হিসাবের নাম: মোহাম্মদ আবু জাফর, মন্ময় জাফর ও তার তাতা জাফর।
