গণহত্যার দায় ইসলামী দলের উপর চাপিয়ে দিলে কলঙ্ক মুছবে না

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৯
ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে ইসলামী ঐক্যজোটসহ সাতটি সংগঠনকে চিহ্নিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন- ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই ডাহা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইসলামী ঐক্যজোট মনে করে, ইতিপূর্বে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সদস্যগণ এবং দলীয় নেতৃবৃন্দ হেফাজত নিয়ে যে মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক তার বক্তব্যে তারই পুনরাবৃত্তি ঘটিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের এক জরুরি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটর মহাসচিব মুফতি ফয়জুল্ল¬াহ, ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।