জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের হারুয়া এলাকায় নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, পুলিশের কর্তব্যে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা দুটি মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
