সম্প্রতি শেরপুরের ঝিনাইগাতীতে হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি স্কুল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল “ছাত্র-ছাত্রীদের উন্নয়নে ক্লাসের বই পড়াই যথেষ্ট নয়”। ১ম রাউন্ডে ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় বনাম আহমদনগর উচ্চ বিদ্যালয়, রাংটিয়া উচ্চ বিদ্যালয় বনাম বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয় বনাম আনছার আলী উচ্চ বিদ্যালয়, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় বনাম আয়নাপুর উচ্চ বিদ্যালয় উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১ম রাউন্ডে ৪টি, ২য় রাউন্ডে ২টি ও ফাইনালে ২টি দল অংশগ্রহণ করে। এতে আয়নাপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।
