বটিয়াঘাটায় চিংড়ি চাষের উপর মাঠ দিবস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:১৯
উপজেলার হোগলবুনিয়া গ্রামে উন্নত ব্যবস্থাপনায় ভাইরাসমুক্ত পোনা দিয়ে ঘেরে বাগদা চাষের ফলাফল নিয়ে দুদিনের মাঠ দিবস গত ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিস কর্তৃক বাস্তবায়নে সিসা-বিডি প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত মাঠ দিবসে ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারুক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, সিসা খুলনা হাবের এডিও মিজানুর রহমানসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও স্থানীয় সুধীজন। সিসা-ওয়ার্ল্ড ফিস প্রকল্পের মাধ্যমে ১০২ জন চিংড়ি চাষী প্রশিক্ষণ গ্রহণের পর তারা নিজস্ব ঘেরে বাগদা চিংড়ির চাষ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত দীপু সরকার ৬০ শতক ঘেরে নার্সারী তৈরি করে পোনা ছাড়েন। তিনি প্রথম সাইকেলে ১২৫ দিনে ৩০ হাজার টাকা খরচ করে ঘের থেকে প্রাপ্ত ১১৫ কেজি বাগদা ৫১ হাজার টাকায় বিক্রয় করেন। প্রথম সাইকেলে ২১ হাজার টাকা লাভ করে তিনি খুশি। তিনি ২য় বারে পোনা ছেড়েছেন। তার ধারণা, এবার ৫০ হাজার টাকা আয় হবে। এদিকে তার ঘেরে লাভ দেখে আরো বহু চাষী এগিয়ে এসেছেন।