স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের সেবা বিষয়ক পাবলিক হিয়ারিং গত ২৭ আগস্ট রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ-এর কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে হিয়ারিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এটিএম আনোয়ারুল হক প্রামাণিক। বক্তব্য রাখেন ডা. এম শাহীন সাজ্জাদ হোসেন মেডিক্যাল অফিসার (যক্ষ্মা ও কুষ্ঠ) আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট, মো. এরশাদুল হক প্রোগ্রাম ম্যানেজার সিএইচপি লালমনিরহাট, পঃ পঃ কর্মকর্তা আশুতোষ কুমার রায়, ম্যানেজার প্রভাতী রায়। ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এসএ বাবলু, হেলথ প্রোভাইডার রুমানা ইসলাম, ইউপি সদস্য বিপ্লব সরকার প্রমুখ। ক্লিনিকগুলোতে বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগী অনুপাতে প্রয়োজনীয় ডাক্তার, ওষুধ ও আসবাবপত্রের অভাব। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এটিএম আনোয়ারুল হক প্রামাণিক।
