পড়াশোনার বিকল্প নেই :এ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনোর পেছনেই বেশিরভাগ সময় ব্যয় করাটা জরুরি। কারণ, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে সার্টিফিকেট দ্বারাই মূল্যায়ন করা হয়। তাই, আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি যে সার্টিফিকেটের জন্যই প্রস্তুতি নিন না কেন তা হতে হবে শ্রেষ্ঠ। কেননা তার ওপর আপনার বাকি জীবন দাঁড়িয়ে। তাই, পড়াশোনাকে বিনোদন হিসেবে নিন। যেভাবে গল্পের বই, সিনেমা উপভোগ করেন ঠিক সেভাবেই পড়াশোনাকে উপভোগ করুন। পড়াশোনাকে কখনোই ‘চাপ’ হিসেবে নেবেন না। তা হলেই মহাসমস্যা। তাই, আপনি যদি তথাকথিত ‘খারাপ ছাত্র’ হন, তাহলে একটা কথা মনে রাখুন, আপনার মস্তিষ্কে যে পরিমান নিউরন আছে তার যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন তবে আপনি জগতের শ্রেষ্ঠ শিল্পী, বিজ্ঞানী, কবি হতে পারেন। তাই, অতীতের কথা বারবার মনে করে মনে হতাশা বয়ে আনবেন না। আপনার মধ্যে যে সম্ভাবনা, প্রতিভা লুকিয়ে আছে তা বের করে আনুন। আপনার মেধাকে সকলের সামনে প্রকাশ করুন। কখনোই না বুঝে মুখস্থ করবেন না। পড়াশোনার মাধ্যমে আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটান। তবেই, আপনি জগতের শ্রেষ্ঠদের মধ্যে একজন হতে পারবেন।
একটা কাজ নিন :পশ্চিমা বিশ্বে ছেলেমেয়েরা গ্রীষ্মের বন্ধে টাকা উপার্জন করে। আমাদের দেশেও তরুণ হয়ে অর্থ উপার্জন করা সম্ভব। তাছাড়া এটা আপনাকে টাকা-পয়সা খরচ করার ক্ষেত্রে সচেতন করে তুলবে। তাই, এখনই আপনার জন্য অনেক ভালো ভালো সুযোগ খোলা রয়েছে। এখন, আউট সোর্সিং করা যেতে পারে। আপনি ওডেস্কে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এজন্য আপনার অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে। আর আপনার পছন্দের বিষয়ে পড়াশোনা করুন। ব্যস। তাহলেই, আপনি নিজে অনেক অর্থ ঘরে বসে উপার্জন করতে পারবেন। তা ছাড়া, এসময় অনেকেই পার্ট-টাইম জব করে। এতে বাবা-মায়ের ওপর থেকে চাপ অনেকটাই কমে যাবে। পাশাপাশি সময়টাও কাজে লাগানো হবে।
স্বাস্থ্যের দিকে নজর দিন :হ্যাঁ, এখনই আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময়। মনে রাখবেন এখন আপনার শরীর গঠন হচ্ছে। তাই, যাতে দেহের মাল্টি-ভিটামিনের চাহিদা পূরণ হয় সে দিকে নজর দিন। নিয়মিত ব্যায়াম করে শরীর গঠন করতে পারেন। ভারি ব্যায়াম না করতে পারলে তাতে মন খারাপ করার কিছু নেই। কিন্তু, প্রতিদিন সাঁতার, হাঁটার মতো সাধারণ ব্যায়ামগুলো করেও আপনি সু-স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। এসময় স্ন্যাক্স-তৈলাক্ত খাবার খাওয়ার প্রতি প্রবণতা দেখা দেয়। কিন্তু, সাবধান! এসব থেকে দূরে থাকুন। বেশি বেশি শাক-সবজি খান। মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল। এসবের পাশাপাশি ভালো সিনেমা, ধর্মচর্চা, ভালো বই এগুলো নিয়ে অবসর কাটাতে পারেন। এ কাজগুলোই আপনার ভবিষ্যত্ জীবনের জন্য অনেক উপকারি হয়ে উঠবে। তাহলে আর দেরি না করে লেগে পরুন কোমরবেঁধে!
মডেল এ্যানি
