পুরো বিশ্বজুড়ে বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের জন্য নতুন নতুন সেক্টর নির্ধারণ করে তার উপর একাডেমিক শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এদিক দিয়ে অ্যাভিয়েশন সেক্টরও রয়েছে চাহিদার শীর্ষে। এই খাতে পৃথিবীজুড়ে ব্যাপক সংখ্যক নির্বাহীর চাহিদা রয়েছে, যার বিপরীতে সঠিকভাবে জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অ্যাভিয়েশনের মধ্যে রয়েছে অনেকগুলো খাত। যার মধ্যে ট্রাভেল টুরিজম, এয়ারলাইন্স টিকেটিং অন্যতম। বংলাদেশে বর্তমানে ৩০টির বেশি বিদেশি এয়ারলাইন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব এয়ারলাইন্সের এদেশের অফিসগুলোতে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে শুধু বাংলাদেশিদের। এসব ক্ষেত্রে শিক্ষাব্যয় যথেষ্ট কম এবং ডিগ্রি অর্জন করার পর শিক্ষার্থীদের সাধারণত বেকার বসে থাকতে হয় না এবং কর্মক্ষেত্রে চমত্কার বেতন কাঠামো হয়ে থাকে। এসএসসি-এইচএসসি পাস করা শিক্ষার্থীরা অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের উপর উচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে পারে। এসব ক্ষেত্রে পড়ালেখার ধরন অনেক সুবিধাজনক যেখানে পরীক্ষার বাড়তি চাপ নেই। অ্যাসাইনমেন্ট বেজড শিক্ষা কার্যক্রম থেকে সহজেই শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করতে পারে। দ্রুত ক্যারিয়ার গড়তে এভিয়েশন সংশ্লিষ্ট বেশকিছু ডিপ্লোমা কোর্স রয়েছে। এ পর্যায়ে ফিবার আওতাভুক্ত অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের উপর এমবিএ, বিবিএ, এডেক্সেলের আওতাভুক্ত বিজনেস অ্যাকাউন্টিং, অ্যাভিয়েশন অপারেশন এবং কারিগরী বোর্ডের আওতায় শর্ট কোর্স রয়েছে। কেবিন ক্রু, এয়ার হোস্টেজ, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড টিকেটিং প্রভৃতি বিষয়ে এই স্বল্প মেয়াদি কোর্সগুলো দেওয়া হয়। বাংলাদেশে এ বিষয়গুলোতে শিক্ষা প্রদানকারী অন্যতম অ্যাভিয়েশন কলেজ ক্যাটেক। এদের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত প্রধান ক্যাম্পাসের ফোন :৮৯৯১৩৭১। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে বেশ কয়েকটি সময়োপযোগী কোর্সে উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখান থেকে কোর্স শেষ করার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু সুযোগ। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় এই ডিগ্রি সম্পন্ন করার কারণে পুরো বিশ্বেই এর গ্রহণযোগ্যতা থাকে। ফলে বিশ্বজুড়েই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। পৃথিবীজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীরা চাকরির আমন্ত্রণ পায়। অ্যাভিয়েশন অপারেশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। শুধু তাই নয়, এখান থেকে স্বল্প মেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে।
