গেম কর্নার
রিমেম্বার মি
অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে রিমেম্বার মি গেমটি তৈরি করা হয়েছে। রিমেম্বার মি নামটা যেমন একটু ভিন্ন রকম, গেমটাও ঠিক তাই। গেমটা বেশ ইউনিক। নতুন অনেক কনটেস্টে গেমে যুক্ত করা হয়েছে যা আগে কোনো গেমে দেখা যায়নি। রিমেম্বার মি গেমটি ডেভেলপ করেছে ডোন্টনড এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে ক্যাপকম ২০১৩ সালের জুন মাসে উইন্ডোজ, প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-তে। গেমের পটভূমি ২০৮৪ সালের প্যারিস। ভবিষ্যতে ‘সেনসেন’ নামক এক টেকনোলজি আবিষ্কার হয় যার মাধ্যমে মানুষের স্মৃতি ডাউনলোড বা আপলোড করা যায়। তাছাড়া অগমেন্টেশন, রোবোট, ড্রোনও সার্বজনীন হয়ে গেছে। গেমে আপনাকে নিলিনকে নিয়ে খেলতে হবে যে একজন মেমোরি হান্টার। সে এরোরিস্ট গ্রুপের হয়ে কাজ করে যাদের লক্ষ্য পৃথিবীর বুক থেকে সেনসেনের নির্মাতা প্রতিষ্ঠান মেমোরাইজকে বিতাড়িত করা এবং সেনসেন ধ্বংস করা। গেমের প্রথমেই তার মেমোরি নিয়ে নেওয়া হয়। গেম যত অগ্রসর হয় তত তার সব কিছু মনে পড়তে থাকে। নিলিনের অনন্য বৈশিষ্ট্য হলো সে মানুষের স্মৃতি রিমিক্স করতে পারে। অর্থাত্ স্মৃতি বদলিয়ে সেটাকে অন্যরকম করে দেওয়া। তা ছাড়া অ্যাক্রোব্যাটিক বৈশিষ্ট্য, ফাইটিং টেকনিক, মেমোরি ওভারলোড করতেও পারে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.metacritic.com/game/pc/remember-me
000
জানার দুনিয়া
জির ডট কম
আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় খাবার নিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন, কোনো খাবার খেতে চাইলে সেটা কি স্বাস্থ্যকর কি না এ ব্যাপারে সন্দেহ থাকে। সব সময় ডাক্তারের পরামর্শ নেওয়াও সম্ভব হয়ে ওঠে না। সেই সময় যদি একটি ওয়েবসাইট আমাদের সেসব তথ্য দিতে পারলে খুব উপকার হয়। আর এমন একটি ওয়েবসাইট, ‘জির ডট কম’, আপনাকে জানিয়ে দেবে ৩০ হাজারের বেশি প্যাকেটজাত খাদ্যের সম্পূর্ণ বিবরণ। ধরুন আপনার কোনো একটি প্যাকেটজাত খাবার পছন্দ হয়েছে কিন্তু আপনার কিছু খাবার খেতে ডাক্তারের নিষেধ আছে বা কিছু খাবার উপাদানে আপনার অ্যালার্জি আছে। এ রকম সমস্যার সমাধান দিতে পারবে এই ওয়েবসাইটটি। তাদের সাইটে গিয়ে খাবারের নাম দিয়ে সার্চ দিন জেনে যাবেন খাবারটির উপাদানসহ সব বিবরণ। সাইটটির ঠিকানা : http://www.zeer.com/|
000
পড়াশোনা
মিউজিক থিওরি
আমাদের মাঝে অনেকে আছেন যারা মিউজিক খুব পছন্দ করেন। বাদ্যযন্ত্রের প্রতি বেশ ভালোই আগ্রহ আছে তাদের। কিন্তু সময় সুযোগের অভাবে তার অনেকটাই পূরণ হয় না। আমরা ভাবি, যদি আমাদের বাসায় কেউ থাকত যে অবসরে মিউজিক শেখাতে পারত, খুব ভালো হতো। আর মিউজিকের মধ্যে সবচেয়ে পরিচিত বাদ্যযন্ত্র গিটার নিয়ে সব ধরনের তথ্য ও গাইড পাওয়া যাবে এই ওয়েবসাইটে। গিটার একটি বহুল পরিচিত এবং প্রচলিত বাদ্যযন্ত্র। যারা গিটার নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য খুব উপকারী সাইট এটি। এ সাইটটি থেকে আপনি বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। কিন্তু এমন নয় এই সাইটটি দেখেই আপনি গিটারের বিষয় ওস্তাদ হয়ে যাবেন। সাইটটি ভিজিট করার ঠিকানা :http://www.musictheory.net/exercises/fretboard
000
রেড কার্পেট
অভিনেত্রী ভেনেসা
২০০৬ সাল, ছোটখাটো পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার ১৭ বছরের এক মেয়ে অডিশন দিতে আসে ডিজনি স্টুডিওতে। টানা সাতটি গান গেয়ে মেয়েটি সুযোগ পেয়ে যায় ডিজনি চ্যানেলের টিভি মিউজিক্যাল ‘হাইস্কুল মিউজিক্যাল’ ছবির গ্যাব্রিয়েলা মন্টেজের চরিত্রে। এই এক ছবি দিয়েই লাইমলাইটে চলে আসে ভেনেসা হাজেন্স। এক সময় গায়িকা হতে চাইলেও ২২ বছরের ভেনেসা এখন পুরোদস্তুর অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সেই দুই মিলিয়ন ডলার উপার্জন করতে সক্ষম হন ভেনেসা। পরের বছরই তিন মিলিয়ন ডলার আয় করে স্থান করে নিয়েছিলেন ফর্বস ম্যাগাজিনের ৩০ বছরের কম বয়সী সর্বাধিক উপার্জনকারীদের তালিকায়। তার প্রথম একক অ্যালবাম ‘ভি’ পাঁচ লক্ষাধিক কপি বিক্রির পাশাপাশি বিলবোর্ড অ্যালবাম চার্টে ২৪ নম্বর স্থান দখল করে নিয়েছিল। ২০০৮-এ দ্বিতীয় অ্যালবাম ‘আইডেন্টিফায়েড’ ছিল বিলবোর্ড চার্টের ২৩ নম্বরে। তার সম্পর্কে আরও জানতে: vanessahudgens.tumblr.com/
