তারুণ্যের অন্যলোক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫০
তরুণকণ্ঠ নিয়ে মতামত প্রকাশে সাহায্য নিতে পারেন জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের। তরুণকণ্ঠের বন্ধু হতে লগ ইন করুন www.face book.com/torun.kontho প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ দে খা র ছ বি দ্য এস্কেপিস্ট পরিচালক :রুপার্ট হুয়াইট অভিনয় :ব্রায়ান কক্স, জোসেফ ফিয়েন্স, লিয়াম কানিংহাম, সিও জর্জ ছবির কথা : ফ্র্যাঙ্ক পেরি যাবতজীবন দণ্ডপ্রাপ্ত আসামি। একদিন হঠাত্ তার কাছে একটা চিঠি আসে যেখান থেকে সে জানতে পারে যে মাদক গ্রহণের ফলে তার মেয়ে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। তখনই সে পালানোর কথা ভাবতে শুরু করে কারণ সে তার মেয়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চায়। কিন্তু কিছু প্রভাবশালী কয়েদির মাথা গলানোতে পণ্ড হতে চলে সবকিছু। কেন দেখবেন :প্রিজন ব্রেক মুভি হিসেবে এটার সিনেমাটোগ্রাফি ভিন্ন ধরনের। দুই’টা পাশাপাশি চলমান ঘটনা দিয়ে তাদের পরিকল্পনা আর তার বাস্তবায়ন দেখানো হয়েছে। ফ্র্যাঙ্ক পেরি’র চরিত্র রূপায়নটাও তিনি করেছেন অসাধারণ দক্ষতার সাথে। ০০০ প ড়া র ব ই দেবী লেখক :হুমায়ূন আহমেদ বইয়ের কথা :‘দেবী’ হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের একটি চমত্কার রচনা। উপন্যাসটির প্রধান চরিত্র রানু নামক এক নববিবাহিতা, যে ঘরের বাইরে ও ভিতরে টের পায় কোনো একজনের অস্তিত্ব। তাকে সে অনুভব করে একেক সময় একেক রূপে। রানুর একটি বিশেষ গুণ হচ্ছে সে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যত্ সম্পর্কে আগাম বলে দিতে পারে। আনিস রানুর স্বামী যার চোখে রানু একজন অপ্রকৃতিস্থ। রানুর চিকিত্সার জন্য আনিস যোগাযোগ করে মিশির আলির সঙ্গে এবং তাকে মিশির আলীর কাছে নিয়ে আসে। কেন পড়বেন :হুমায়ূন আহমেদের সৃষ্টি মিসির আলী চরিত্রটা যাদের ভালো লাগে এবং যারা বই পড়তে বা সংগ্রহ করতে ভালোবাসেন তাদের জন্য চমত্কার একটি উপন্যাস ‘দেবী’। ০০০ গু ণী জ ন কবি সুকান্ত ভট্টাচার্য ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ এ ধরনের অসংখ্য অসাধারণ কবিতার স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পীসংঘের পক্ষে ‘আকাল’ (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকায় তাঁর আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘দৈনিক স্বাধীনতা’র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন। ০০০ ত থ্য ক ণি কা কাগজ মনে করা হয়, দ্বিতীয় শতাব্দীতে চীনে আধুনিক কাগজের পূর্বরূপ উদ্ভব হয়েছিল যদিও এর পূর্বে কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। কাগজের উদ্ভাবনকে প্রাচীন চীনের চারটি বিশাল উদ্ভাবনের অন্যতম একটি বিবেচনা করা হয়। প্রাচীন চীনে মণ্ড দ্বারা তৈরি কাগজ দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে হান জাতির চাই লুন নামের একজন আবিষ্কার করেন। চীনে সিল্কের সাশ্রয়ীও কার্যকর বিকল্প হিসেবে কাগজ ব্যবহার শুরু হয়। কাগজের প্রচলন চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পরে মুসলিম বিশ্বের মাধ্যমে এবং ত্রয়োদশ শতাব্দীতে মধ্যযুগের ইউরোপে কাগজের উত্পাদন শুরু হয়। ২০০০ বছরের পুরোনো ও প্রচলিত কাগজ উত্পাদন প্রক্রিয়ার সময়ের শেষ ও নতুন পদ্ধতির মাধ্যমে নিউজপ্রিন্ট ও অন্যান্য প্রকার কাগজ উত্পাদন কালের শুরু।