কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরের বড়াইগ্রাম শহর ছাত্রদল ও গুরুদাসপুর উপজেলা বিএনপি।
গতকাল শুক্রবার মৌখাড়া হাটে বড়াইগ্রাম শহর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, শহর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তহিদুল ইসলাম চন্দন ও আব্দুল খালেক সরকার, ছাত্রদল নেতা সোহেল, জাকির, মিঠু, শাহিনুর ও হুরমত আলী বক্তব্য রাখেন। একই দাবিতে গুরুদাসপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, উপজেলা প্রচার সম্পাদক মনিরুজ্জামান হেনা, যুবদলের সাধারণ সম্পাদক জহির শাহ, তাঁতী দলের সভাপতি তহিদুল ইসলাম, সহ-সেক্রেটারী আব্দুল মজিদ, বিএনপি নেতা শহীদুল ইসলাম শেখ ও আব্দুর রহমান মুন্সী, ছাত্রদল নেতা নুরুজ্জামান মিন্টু বক্তব্য রাখেন।
