চুয়াডাঙ্গায় গণপিটুনিতে দুই গরু চোর নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
চুরি করতে এসে গ্রামবাসির গণপিটুনিতে মারা গেছে দু‘গরু চোর। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার জোড়াঘাটা গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে। নিহতরা হলো, দামুড়হুদা খাঁ পাড়ার হানু খাঁ (৩৫) ও অজ্ঞাতনামা একজন (৪০)। পুলিশ ও এলাকাবাসি জানায়, জোড়াঘাটা গ্রামের মিরাজউদ্দিনের বাড়িতে রাত ২টার দিকে ৩-৪ জনের একদল চোর গরু চুরি করতে আসে। এসময় বাড়ির গৃহকর্তা মিরাজ উদ্দিন টের পেয়ে চিত্কার করলে গ্রামবাসি ধাওয়া করে দুই গরু চোরকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে গ্রামবাসি গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই চোরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. মশিউর রহমান অজ্ঞাতনামা গরু চোরকে তাত্ক্ষণিক মৃত ঘোষণা এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় অপর গরু চোর হানু খাঁ মারা যায়।