দুলিয়া বেগম দীর্ঘ দিন যাবত্ কিডনি রোগে ভুগছেন। তার চিকিত্সার জন্য ২ লাখ টাকার প্রয়োজন। তার পঙ্গু স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই দুলিয়া বেগম সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, দুলিয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং ৯৯২৮৮/৮, পূবালী ব্যাংক লি:, বামনা শাখা, বামনা থানা, জেলা-বরগুনা, ফোন: ০১৯২০৫১৬৪৭৫।
ফারুক হোসেন
ফারুক হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। হতদরিদ্র ফারুক হোসেন তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, মোঃ ফারুক হোসেন, সঞ্চয়ী হিসাব নং ৭০০৫/৩৫, সোনালী ব্যাংক লিঃ, শিবগঞ্জ শাখা, সদর ঠাকুরগাঁও। ফোনঃ ০১৭৩৮০৩৬৬৪৫।
