সৈয়দপুরের তিন সেমাই কারখানাকে জরিমানা

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩৭

সৈয়দপুরে বুধবার বিকালে নোংরা পরিবেশে ভেজাল ও অনুমোদনহীন উত্পাদন করার দায়ে তিন সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার স্যানিটারি পরিদর্শক ওয়াহিদুল হক, সৈয়দপুর থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সময় শহরের তাজ সেমাই কারখানাকে ৫ হাজার, রোজি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার ও জাভেদ সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না।