অনেক সময় অনেক তুচ্ছ কারণে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যেও! আর যুক্তরাষ্ট্রের এক দম্পতির মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এর জন্য দায়ী চার্চের ঘন্টা! আর তাইতো বেচারা স্বামী মামলাই করে বসলেন চার্চের বিরুদ্ধে।
জন ডিভানি (৬৪) নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে সেন্ট থমাস মুর ক্যাথলিক প্যারিস অ্যান্ড সেন্ট পিটারস বাই দ্য সি এপিসকোপাল চার্চের বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, চার্চের ঘন্টা তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তারা শান্তিতে দিন কাটাতে পারেননি। চার্চের এই ঘন্টার কারণে স্ত্রীর সঙ্গে তার বাক-বিতন্ডা হয়েছে এবং একপর্যায়ে তাদের মধ্যে এই বয়সে বিবাহ বিচ্ছেদ ঘটেছে! মামলায় চার্চের বিশপসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। - ইউপিআই
