গত শুক্রবার সন্ধ্যায় ভুরুঙ্গামারীর তিলাই সীমান্তে ভারতে পাচারের সময় বিএসএফের হাতে আটক ২ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি পতাকা বৈঠকের জন্য শনিবার পত্র প্রেরণ করলেও বিএসএফ পত্রের কোন জবাব দেয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতের তুফানগঞ্জ এলাকার জনৈক আফসার আলী সম্প্রতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নাগেশ্বরীতে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। এক পর্যায়ে শ্বশুর বাড়ি এলাকার প্রতিবেশী এ দুই শিশুকে প্রলোভন দেখিয়ে গত শুক্রবার তিলাই সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মধ্যবালাভুত ক্যাম্পের বিএসএফের টহল দল এ শিশু দুটিকে আটক করলেও চতুর আফসার পালিয়ে যায়। বিএসএফের হাতে আটক এক শিশুর নাম মনছুর আলী (১২), পিতা- আব্দুর রহমান এবং রবিউল (১০) পিতা- আফজাল হোসেন , উভয়ের গ্রাম সেনের খামার, নাগেশ্বরী উপজেলায়।
