আজকের অনুষ্ঠান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, সকাল ১০টা, ওসমানী স্মৃতি মিলনায়তন। ফিজিওফেরাপিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশঃ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে শোভাযাত্রা, সকাল সাড়ে ৮টা, জাতীয় জাদুঘরের সামনে থেকে। আমার অধিকার ক্যাম্পেইনঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মানববন্ধন, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল ১১টা, শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষ মিলনায়তন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগঃ ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে দেশবাসীর করণীয়’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০ টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ। বাংলাদেশ কৃষক সমিতিঃ পাটের লাভজনক দামের দাবিতে সমাবেশ, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাভিশন ফাউন্ডেশনঃ ‘শিক্ষা বিকাশে কবি নজরুলের অবদান’ শীর্ষক আলোচনা সভা, বিকাল ৫ টা, জাতীয় প্রেসক্লাবের হল রুম।