নড়িয়ার দুটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দিব। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের একুশ সালের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রতিটি বাড়িতে বিদ্যুত্ পৌঁছে দিব। শরীয়তপুর নড়িয়া পল্লী বিদ্যুতের নতুন সংযোগ লাইন উদ্বোধন করে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী এমপি। শহিদুল ইসলাম বাবু রাঢ়ীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারীনেত্রী মাজেদা শওকত আলী, শরীয়তপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউনুস প্রমুখ।