সড়ক দুর্ঘটনায় পাঁচ স্থানে ৫ জন নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
বাগেরহাট, সৈয়দপুর, চান্দিনা ও নারায়ণগঞ্জের গোপালদি বাজারেসহ সড়ক দুর্ঘটনায় ৫ স্থানে পাঁচজন নিহত হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বাগেরহাট বাগেরহাট শহরের পুরাতন বাজারে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সুনীতা রানী বকশী (৪২) নামে মহিলার মৃত্যু হয়েছে। সে বাগেরহাট শহরের সাধনার মোড় মৌসুমী জুয়েলারি ব্যবসায়ী অশোক বকশীর স্ত্রী। স্বামী-স্ত্রী মর্নিংওয়াকে বের হলে পুরাতন বাজারে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে সুনীতা রানী নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় আব্দুল হক (৫০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে। নিহত আব্দুল হক পঞ্চগড় কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম বলে পুলিশ জানিয়েছে। সৈয়দপর কেন্দ্রীয় বাস টার্মিনালে দ্রুতগামী পিকআপ ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় ১শ’ শয্যা হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। চান্দিনা ও বুড়িচং (কুমিল¬া) কুমিল¬ার চান্দিনায় গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কাজী নজরুল ইসলাম (৩২) নামে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। নিহত মাইক্রোবাস চালক কুমিল¬ার চৌদ্দগ্রাম উপজেলার ময়ূরপুর গ্রামের কাজী আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখীতে শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আফরিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। থানায় অপমুত্যুর মামলা হয়েছে। টেকেরহাট ও মুকসুদপুর টেকেরহাট-ফরিদপুর মহাসড়কের রথখোলায় একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জালাল চৌকিদার নামে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জালাল ও আহত ইব্রাহিম এবং হাফিজের বাড়ি একই এলাকায়।