চেয়ারম্যানের প্রতি ১০ মেম্বারের অনাস্থা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে, অবহেলা দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থআত্মসাত্ ও দুঃশাসনের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান মো.শামছুর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছেন, পরিষদের দশজন সদস্য। গত বুধবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্যসহ দশ সদস্য স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবটি জমা দিয়েছেন। স্থানীয় ও লিখিত ওই অনাস্থা প্রস্তাব সুত্রে জানা যায়, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই তিনি অনিয়মে জড়িয়ে পড়েন। শুধু কাগজ কলমে প্রকল্প দেখিয়ে স্থানীয় সরকার উন্ন্য়ন সহায়তা প্রকল্প (এলজিএসপি) ও ভূমি হস্তান্তর করের এক শতাংশ আয়ের লক্ষ লক্ষ টাকা ভিজিএফএর ৮১ বস্তা চাল আত্মসাতেরও অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান মো.শামছুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।