শাহ্ সুফি ডা. মো. আব্দুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারের চিকিত্সক বাংলাদেশ (বিশ্ব) হোমিও হলের স্বত্ব্বাধিকারী, মুক্তিযুদ্ধের সংগঠক ও ন্যাপ নেতা শাহ্ সুফি ডা. মো. আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে এলাকাবাসী ও তার ভক্তবৃন্দের উদ্যোগে আলোচনা সভা, জিকির, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
আব্দুশ শহীদ
রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষক কারাস্থতি গ্রন্থের লেখক কমরেড আব্দুশ শহীদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আব্দুশ শহীদ সংসদ আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
