মহানগরীর একটি ছাত্রাবাসে অজ্ঞাত পরিচয়ের এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর তেরোখাদিয়া এলাকার একটি নির্মাণাধীন ছাত্রাবাসে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর ওই বাড়ির নীচতলার ভাড়াটিয়ার সহায়তায় স্থানীয়রা পালানোর সময় চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পারলে হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন সহজ হবে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা হয়েছে।
