রাজশাহী মেডিক্যাল কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর চালিয়েছে চাকরি বঞ্চিতরা। ঘটনার পর থেকেই অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও উপাধ্যক্ষ দায়েম উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, এমএলএসএস ও কুক পদের জন্য শুক্রবার রাতে গোপনে ডেকে পরীক্ষার নামে পছন্দের ৩৪ জনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। চাকরি বঞ্চিতরা রামেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অবৈধ নিয়োগ বন্ধের দাবি জানায়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
