অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৪৮

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুধবার শুরু হয়েছে ফুটবল প্রশিক্ষণ। অনূর্ধ্ব-১৫ বছর বয়সের খেলোয়াররা দুই মাসব্যাপী প্রশিক্ষণ নেবে। ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে পর্যায়ক্রমে ৪৮ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য। প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মোমিনুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম ও শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনসহ অন্যরা। প্রতিবছরের মতো এবারো এই প্রশিক্ষণ ক্যাম্প শেষে সেরা দুজন ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে জানান কর্মকর্তারা।