বাকৃবির পুকুরে ডুবে ব্রিটিশ নাগরিকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে শনিবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় পাকিস্তানি বংশোদ্ভূত বিটিশ নাগরিক আতিফ মোহাম্মদের (২৮)। গত শুক্রবার সকালে ঢাকার কাকরাইল থেকে তাবলিগ জামায়াতের ১৩ জনের একটি দল বাকৃবির বায়তুল আমান জামে মসজিদে আসে। ঐ দলের সঙ্গেই ছিলেন আতিফ। ময়মনসিংহ কোতয়ালি থানার ওসি গোলাম সারওয়ার বলেন, ব্রিটিশ নাগরিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। দূতাবাসের অনুমতি পেলে লাশের ময়না তদন্ত করা হবে।