ফুলবাড়িতে তিন কোটি টাকার অবৈধ ট্যাবলেট জব্দ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৭
বিজিবি দিনাজপুরের হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার রাতে পৌনে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন প্রকারের বড়ি (ওষুধ) জব্দ করেছে। জব্দকৃত বড়ির মধ্যে রয়েছে সিজেড ৪ লাখ ২৬০, টারগেট ২৬ হাজার ৯৬০, ফোকাস ৬ হাজার ২৪০, ডক্সিন ১ লাখ ৫৪ হাজার, প্যারাকটিন ২ লাখ ৯৪ হাজার ও ক্লফিমল ৭২ হাজার পিস। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী বলেন, রাতে একদল চোরাচালানি সীমান্তের অবৈধপথ দিয়ে ভারতীয় বিপুল পরিমাণে বড়ি ভারত থেকে দেশে পাচার করার সময় প¬ার্টুন কমান্ডার আব্দুল হামিদ গোপন সংবাদ পেয়ে ঐ চোরাচালানিদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পাঁচবিবি উপজেলার সোনাপুর পাকা সড়কের উপর ভারতীয় বড়ি ভর্তি আটটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়।