মাদকদ্রব্যসহ সঙ্গীত শিল্পী গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
রাজধানীতে মাদকদ্রব্যসহ বিটিভির তালিকাভুক্ত সংগীত শিল্পী পারুল মাহবুবসহ চারজন গ্রেফতার হয়েছে। শনিবার গভীর রাতে উত্তর বাড্ডা এলাকার সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের দশ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি বিশেষ টিম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট, বিয়ার ও বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ। গ্রেফতারকৃত অপর তিনজন হচ্ছেন মাহবুব আলম, তাসলিমা ইসলাম এলিজা ও শিউলী আক্তার পুতুল। ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক গোলাম কিবরিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সঙ্গীতের অন্তরালে তারা অবৈধভাবে ইয়াবা,বিয়ার ও বিদেশি মদ বিক্রি করে আসছে। রাত দুইটার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ নাজমুল কবীর ও সহকারী পরিচালক মোহাম্মদ লুত্ফর রহমান। মামলা হয়েছে।