বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২৮ দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, স্নাতক পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফলের আগেই স্নাতকোত্তরের ক্লাস শুরুর ব্যবস্থা ও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির সুযোগ, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার একমাসের মধ্যে মেশিন রিডেবল আইডি কার্ড, হেলথ কার্ড, লাইব্রেরি কার্ড, আবাসন সংকট সমাধানে একাধিক হল স্থাপন, ছাত্রীদের হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
ববির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
