আধুনিক সময়ের স্মার্ট আগ্নেয়াস্ত্রগুলোর একটি বড় সুবিধাই হলো এর তুলনামূলক ক্ষুদ্রাকৃতি এবং বহনযোগ্যতা। তবে প্রয়োজনটা যখন রেকর্ড বুকে নাম লেখানো তখন অতোটা স্মার্ট হবার প্রয়োজনীয়তাটুকু সম্ভবত একেবারেই বোধ করেননি আমেরিকার জেমস এ ডিকেইন। আর এ কারণেই কিছুদিন আগে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডা ইয়োপার্স ট্যুরিস্ট ট্র্যাপ নামে পরিচিত একটি স্থানে বিশ্বের সবচেয়ে বড় এবং কর্মক্ষম রাইফেলটি প্রদর্শন করে দিব্যি রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নেন এই ভদ্রলোক। তার প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বড় এই বন্দুকটির দৈর্ঘ্য ছিল ১০.১৮ মিটার এবং এটি প্রোপেন ও অক্সিজেনের সাহায্যে একটি বাক্সের সমান আয়তনের সামগ্রীকে ৪ কিলোমিটার রেঞ্জে ছুড়তে সক্ষম।
