গত ১ সেপ্টেম্বর মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে হত্যা মামলার আসামিরা দিনে-দুপুরে বাদীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের আটজনকে কুপিয়ে জখম করে। আহতদের মধুখালী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান আহতদের ভয়াবহতা দেখে তাত্ক্ষণিক ওসি মধুখালীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জানা গেছে, এখন পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
