বেগমগঞ্জের রমনীর হাট চৌরাস্তায় রবিবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা একটি অটোরিকশার যাত্রী এক মহিলা ও তার পিতাকে প্রহার করে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায়। বেগমগঞ্জ উপজেলার তিতাহাজরা গ্রামের খতিজা বেগম তার পিতা মমিন উল্যাকে সাথে নিয়ে নানার বাড়ি একই উপজেলার রামপুর গ্রামের খাঁর বাড়ির অপর মহিলা থেকে এক লক্ষ টাকা নিয়ে সিএনজিযোগে নিজ বাড়িতে যাবার সময় বেগমগঞ্জের সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের রমনীর হাট চৌরাস্তা সংলগ্ন স্থানে স্থানীয় সন্ত্রাসী দুলাল, মনির, মনা , মোর্শেদ ও সুজন সিএনজির গতিরোধ করে যাত্রী খতিজা বেগম, তার পিতা মমিন উল্যা ও ড্রাইভারকে প্রহার করে একলক্ষ টাকা, মহিলার স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের হয়।
