পর্বতারোহী ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল মেলান্দহ, উপজেলার সদরে ০২ জুলাই ১৯৪৬ সালে জন্ম পিতা প্রয়াত ডা.জিতেন্দ্র নাথ ঘোষ ,মাতা:প্রয়াত কণিকা দেবী। পেশায় হোমিও চিকিত্সক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, চিত্র শিল্পী, সংগঠক, চিকিত্সক খেলোয়াড় এবং, পর্বতারোহী। বাংলাদেশের প্রথম প্রশিক্ষিত পর্বতারোহী এবং প্রথম বাঙালী হিসেবে পৃথিবীর সর্ববৃহত্ গিরিরত্ম নেপাল হিমালয়ের থোরাংলা (১৮,০০০ ফুট) একাকী অতিক্রমের রেকর্ড স্থাপন করেছেন ২০০৯ সালে, হিমাচল হিমালয়ের রুবালকাং পর্বত শৃঙ্গ (২০,৩০০ ফুট)-১৯৭৮সালে এবং বান্দরপুঞ্ছ পর্বত শৃঙ্গ/ব্ল্যাক পিক (২০,৯৫৬ফুট) আরোহণ করেন ১৯৮০ সালে। ২০০৬ সালে মিলাম হিমবাহে, ২০১১খ্রি. নেপাল হিমালয়ের কালাপাথর পর্বত শৃঙ্গ এবং এভারেস্ট বেসক্যাম্প পরিভ্রমণ করেন। ২০১২খ্রি. নেপাল হিমালয়ে ডাবল এভারেস্ট সামিটার এমএ মুহিতের নেতৃত্বে সফল আইল্যান্ড পিক (২০,৩০৬ফুট) পর্বত অভিযানে অংশ গ্রহন এবং প্রায় ১৯,৮০০ ফুট পর্যন্ত আরোহণ করেন। জামালপুর জেলার কিংবদন্তী ক্রিকেটার সম্মানে ভূষিত হন-২০০০ সালে, তিনি জামালপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক এমসিসি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সামাজিক-সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব। বর্তমানে মেলান্দহ উপজেলার উত্তরণ সামাজিক সাংস্কৃৃতিক সংগঠনের সভাপতি। ছন্দেঝিনাই সাহিত্য পত্রিকার সম্পাদক, ২০০৫ সালে গ্রামীন সাহিত্য সংস্কৃতি চর্চায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পদকে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃৃতিক ফোরাম কতৃক ভূষিত হন। ২০১২ সালে জামালপুর জেলার প্রত্যয় জুবলী অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার গ্রহণ করেন। তার ইচ্ছা ২০১৫-১৬ তে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ আরোহনের মিশন। তার লেখা প্রকাশিত কয়েকটি কাব্য বই আমি সূর্যকে ভালবাসি, প্রেম-ঝিনাই, বৃত্তকলা, নিরুদ্দেশ যাত্রা, শ্যামলী মায়ের সুবর্ণ সন্তান, মেঘে বৈদিক মহাকাব্যের ছবি, ধ্রুবর কবিতায় ধ্রুব এ ছাড়াও পর্বত অভিযানের উপর বেশ কয়েকটি বই রয়েছে।