সিরিয়া সংকট

রাসায়নিক অস্ত্র হস্তান্তর প্রস্তাবে ক্যামেরনের সমর্থন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০১
সিরিয়ার ওপর সম্ভাব্য সামরিক হামলা এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাসায়নিক অস্ত্র তুলে দেয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সোমবার রাশিয়ায় জি২০ সম্মেলন শেষে দেশটির পার্লামেন্ট সদস্যদের (এমপি) সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ পরিকল্পনার রূপরেখা বর্ণনা করেন। রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ প্রথমেই বিশ্ব সম্প্রদায়ের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলা হয় ঐ পরিকল্পনায়।