নীরবতাই সমাজের শত্রু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
যাঁরা সমাজের ভালোমন্দ কোনো অবস্থাতেই থাকেন না, সুসময় ও দুঃসময় কোনো কিছুর অংশীদার হন না তাঁরাই সমাজের সবচে’ বড়ো শত্রু। আর তাদের কারণেই কিংবা তাদের নীরবতার কারণেই সমাজে ভালো কাজ, ভালো ব্যবস্থা ধুলিসাত্ হয়ে যাচ্ছে। সমাজে খারাপ কাজের পাল্লা ভারী হওয়ার পিছনে তাদের ভূমিকাই মুখ্য। আমি নীরবতা বলতে শুধু অপকর্মের বিরুদ্ধে কিংবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাটাকেই বোঝাতে চাচ্ছি না। আমি নীরবতা বলতে ভালো কাজ না করা, কিংবা ভালো কাজে অংশগ্রহণ না করা কিংবা অপকর্মের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে কোনো ধরনের ভালো কাজকে সমর্থন না করাটাকেই বোঝাতে চাচ্ছি। আমি ঐ ধরনের নীরবতাকেই সমাজের শত্রু বোঝাতে চাচ্ছি— যে ধরনের নীরবতা সমাজে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টির পিছনে কোনো ধরনের ভূমিকা রাখছে না কিংবা যে ধরনের নীরবতা সমাজের ক্ষতি ছাড়া অন্য কিছু করছে না। তাই নিশ্চুপ থাকলে চলবে না। শুধুমাত্র প্রতিবাদ ও লাঠিপেটা করেই অপকর্ম বন্ধ করা যাবে না কিংবা প্রতিবাদ ও লাঠিপেটা করে শুধু বন্ধ করাটাই ভালো কাজ নয়। তাই আমাদের সবাইকে ভালো কাজ করে সমাজে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। নতুবা অপকর্মকে হার মানানো কঠিন হবে। শুধুমাত্র খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেই সমাজব্যবস্থা ভালো করা যাবে না। এজন্য সমাজের সচেতন নীরব মানুষগুলোকে জেগে উঠতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়