ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন

আইডি কার্ড প্রেরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রেরণে অনিয়মের অভিযোগ এনে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী পরিষদ। মঙ্গলবার ভিসি অফিসে এ স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে বলা হয়, নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি কিন্তু এখন পর্যন্ত বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটার আইডি কার্ড পাননি। ভোটারদের ঠিকানায় প্রার্থীদের নির্বাচনী প্রচারপত্র পৌঁছালেও ভোটার আইডি কার্ড পৌঁছাচ্ছে না। এই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।