জৈনপুরী দরবার শরীফ থেকে খেলাফত পেলেন ৪ ব্যক্তি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে খেলাফত প্রদান ও মাসিক দোয়া মাহফিল উপলক্ষে ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খেলাফত প্রদান ও দোয়া করেন হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। ডেসকোর জিএম আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে ৪ জন বুজুর্গ ব্যক্তি জৈনপুরী পীর সাহেবের কাছ থেকে কাদেরিয়া ও চিশতিয়া খেলাফত অর্জন করেন। এরা হলেন- হযরত মাওলানা মুফতী হাফেজ মোঃ সোলায়মান আল আজহারী, আলহাজ্ব ডাঃ মোঃ নাজিম উদ্দীন, হযরত মাওলানা ডা. আব্দুস সবুর কামাল এবং আলহাজ্ব মোঃ রুহুল আমীন। জৈনপুরী কমপ্লেক্সের ওলামা পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মাঈনুদ্দীন, সহ-অধ্যাপক আলহাজ্ব মাওলানা তোজাম্মেল হক, আলহাজ্ব হাফেজ মাওলানা ওলি উল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, পীরজাদা সৈয়দ মেশতাকুর রহমান জৈনপুরী (শিশু বক্তা), অধ্যক্ষ মাওলানা মুখতার হোসেন প্রমুখ। কমপ্লেক্সের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহব উদ্দিন, আলহাজ্ব মোঃ শফীউদ্দিন, শেখ জহির আহমেদ, আলহাজ্ব রিয়াজুদ্দীন, ডাঃ মাহমুদুল হাসান সর্দার, মুসলিম উদ্দীন, ফরহাদ হোসেন রানা প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি