স্ত্রী হত্যার পর লাশ গুমের অভিযোগে ঘাতক স্বামী আবুল কালামকে ৩৭ বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। কালাম মাদারীপুর জেলার শিবচর থানার চরশেখ গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে। ৩৭ বছরের মধ্যে হত্যার জন্য ৩০ বছর (যাবজ্জীবন) ও লাশ গুমের জন্য সাত বছর দণ্ড ভোগ করতে হবে তাকে। একই সঙ্গে আদালত তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে।
এই জরিমানা না দিলে আরো তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
