সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের (বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী) সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের ব্যাংক হিসাব চালুর আদেশ অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রয়েছে। রায় স্থগিত চেয়ে করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া।
