শোক সংবাদ

আপডেট : ১৬ মে ২০১৯, ২২:৩৬

ডা. শহিদুর রহমান

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা এর প্রাক্তন রেজিস্ট্রার ডা. শহিদুর রহমান (৭০) গত বুধবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। মরহুমকে মিরপুর মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জহুর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও হোমিওপ্যাথিক ডাক্তার ভক্তবৃন্দ রেখে গেছেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি থানার গণকপাড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।