জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের আসন্ন ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিবেন। অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার রাতে জানান, বিভিন্ন ক্ষেত্রে বর্তমান মহাজোট সরকারের সাফল্য রয়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব সাফল্যের বিষয় বিভিন্ন ফোরামে তুলে ধরবেন। এছাড়া অধিবেশনে যোগদানকরী বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও তিনি দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।