বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
পৃথক ঘটনায় উত্তরার আব্দুল্লাহপুরে এক রাজমিস্ত্রী ও মিরপুরে এক কলেজ ছাত্র বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, গতকাল সকাল ১১টার দিকে আব্দুল্লাহপুর স্পারো ডেন্টাল কলেজের ৭ তলায় কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন রাজমিস্ত্রী ইসারুল। সে সময় তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। নিহত ইসারুল রাজশাহীর গোদাগাড়ির মফিজুল ইসলামের ছেলে। এদিকে গতকাল সাড়ে ১১টায় মিরপুরে কলেজ ছাত্র আবু হাসান মারা যান। তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের আব্দুল লতিফের ছেলে। জানা গেছে, আবু হাসান মিরপুর-১০ নম্বর সেকশনের ১৫ নম্বর রোডে তাদের নিজস্ব দোকান পরিষ্কার করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন।