নাসিরনগরে বিএনপির নেতার গণসংযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে চাঙ্গা করতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মাঠ গোছাতে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান (সুখন)। মঙ্গলবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী সোমবার উপজেলা চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে সভা-সমাবেশসহ ব্যাপক গণসংযোগ করছেন।