অর্গানাইজেশন অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর দি আন্ডারপ্রিভিলেজড (ওডপাপ) নরসিংদী ডিআইসি’র উদ্যোগে এইচআইভি/এইডস্ বিষয়ে বর্তমান প্রেক্ষাপটে ওডপাপ ও বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমে সাংবাদিক ফোরাম সদস্যদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গত মঙ্গলবার ওডপাপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী। বক্তৃতা করেন, ওডপাপ ম্যানেজার দিলীপ কুমার দাশ, ওডপাপ কাউন্সিলর রুবীয়া সাজ্জাদ মুক্তা, সাংবাদিক আবুল ফায়েজ, হলধর দাস, দৈনিক গ্রামীণ দর্পণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাহাবুব আলম, দৈনিক নরসিংদীর বাণী সম্পাদক ফারুক মিয়া, প্রীতিরঞ্জন সাহা, তোফাজ্জল হোসেন, এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম, মাসুম মিয়া প্রমুখ।
