ইউনেস্কো পুরস্কার পেল আহছানিয়া মিশন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ পুরস্কার লাভ করেছে বাংলাদেশ। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারটি গ্রহণ করে বাংলাদেশের আহছানিয়া মিশন। দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিশেষ করে গ্রামীণ বয়স্ক ও নারী শিক্ষা, মানব উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে সাফল্যের জন্য আহছানিয়া মিশন এ আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা পুরস্কার হিসাবে নগদ ২০ হাজার ডলার, একটি পদক ও একটি সার্টিফিকেট মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে প্রদান করেন।