সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের খবর পাওয়া যায়। কোনো কোনো দেশের সংসদে মারামারিও হয়েছে। কিন্তু জর্ডানের পার্লামেন্টের এক সদস্য এবার ভিন্ন কিছু দেখালেন। তিনি তার এক সহকর্মীকে লক্ষ্য করে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করলেন! গত মঙ্গলবার পার্লামেন্টের ুএক বিশেষ অধিবেশনে বাজেট নিয়ে রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। প্রস্তাবিত জাতীয় বাজেটের কিছু সংশোধন নিয়ে রবিবার পার্লামেন্টে সদস্য কুসাই দমেইসির সঙ্গে অপর সদস্য ইয়াহিয়া সৌদ এর বিতর্ক হয় এবং পরে স্পীকার পার্লামেন্টের অধিবেশন মূলতবি করেন। মঙ্গলবার অধিবেশন আবার শুরু হলে আগের বিতর্ক নিয়ে নতুন বিরোধে জড়িয়ে পড়েন দমেইসি ও আল শরিফ। কিন্তু অস্ত্র থাকতে মুখ কেন! তাই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে নিজ গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল নিয়ে দমেইসিকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। তিনটি গুলি করেন শরিফ! কিন্তু সহকর্মীদের বাধার কারণে গুলি ছাদে ও দেয়ালে লাগে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। - রয়টার্স
