তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের একটি মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতী জসিম উদ্দিন রাহমানীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মুন্সী সাব্বির আহমেদ গত ৯ সেপ্টেম্বর এ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করেছিলেন। এর আগেও এ আসামিকে ব্লগার স্থপতি রাজীব হত্যা ও ব্লগার আসিফকে হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে ওই দুই মামলায় তিনি আদালতে অভিযোগ অস্বীকার করে জবানবন্দিও দেন।
এ মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে কম্পিউটার নাঈম, মো. পিয়াস ওরফে আসাদুল্লাহ আল আসাদুল্লাহ, আবু হানিফ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মো. আলী আজাদ, জুন্নুন শিকদার, কাজী মো. রেজোয়ান শরীফ ও মো. নাইমুল হাসান। এদের মধ্যে জাহিদুর রহমান, জুন্নন শিকদার, রেজোয়ান শরীফ ও নাইমুল হাসান গত ৩ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। জসিম উদ্দিন রাহমানীকে গত ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করে র্যাব।
