আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তাঁর বাসায় দেখা করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও হুইপ ইকবালুর রহিম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।
এদিকে আজ শুক্রবার বিকাল ৪টায় ওবায়দুল কাদেরের বাসায় যাবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির নেতৃত্বে ক্ষমতাসীন জোটের নেতারা।
