ওয়াশিংটন পোস্টের রিপোর্ট

সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে সিআইএ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের বিভিন্ন অস্ত্র ও কারিগরি সরঞ্জাম সরবরাহ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা তার এক রিপোর্টে একথা জানিয়েছে। মার্কিন ও সিরীয় সূত্রের বরাত দিয়ে এ দৈনিক জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত ১৫ দিন ধরে সিরিয়া বিদ্রোহীদের কাছে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে। ওই সংবাদপত্রের ওয়েবসাইটে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর অস্ত্র ও অনান্য যন্ত্রপাতির কয়েকটি চালান পাঠিয়েছে। এসবের মধ্যে প্রাণঘাতি নয় এমন নতুন ধরণের অস্ত্র, অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ও চিকিত্সা সামগ্রী রয়েছে। বুধবার রাতে সিআইএ এএফপিকে জানায়, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। এএফপি’র খবরে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের স্পর্শকাতর মুহূর্তে এসব অস্ত্রের চালান বিদ্রোহীদের কাছে সরবরাহ করা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানায়, বিভক্ত হয়ে পড়া সিরিয়ার বিদ্রোহী বিভিন্ন গ্রুপকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে এই অস্ত্র সহযোগিতার উদ্দেশ্য।